Logo

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুলাই, ২০২৫, ০৩:৪২
ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

ফরিদপুরের কানাইপুর কোষা গোপালপুর গ্রামের অপ্রাপ্ত বয়সী প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুদ্দিন মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে

বিজ্ঞাপন

ফরিদপুরের কানাইপুর কোষা গোপালপুর গ্রামের অপ্রাপ্ত বয়সী প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুদ্দিন মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ সহ ৫ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন বিচারক। যা জেলা কালেক্টরেটের মাধ্যমে আসামীর জমি-জমা বিক্রি করে ভিকটিমকে প্রদান করতে বলা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামী স্ব-শরীরে আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় ধর্ষক কে কারাগারে পাঠানো হয়। নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর জেলার সদর উপজেলার কানাইপুর কোষা গোপালপুর গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১৩ বছরের মেয়েকে বাড়িতে রেখে রোগী দেখতে হাসপাতালে যায়, তার পরিবার। ধর্ষক আসামী  বিষয়টি জানতে পেরে ফাঁকা বাড়ি পেয়ে একটি ঘরের মধ্যে দরজা জানালা আটকিয়ে প্রতিবন্ধী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

বিজ্ঞাপন

এ সময় প্রতিবেশীরা টের পেয়ে চিৎকার, চেঁচামেচি করলে নুরুউদ্দিন মোল্লা ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা মান্নান মোল্লা বাদী হয়ে কোতয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

নারী ও শিশু দমন ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ ধর্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছে। এ রায় কার্যকরের মধ্য দিয়ে সমাজে এ ধরনের অপরাধ কমবে বলে মনে করেন বাদীপক্ষ।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD