Logo

টলি সিনেমায় বলিউড অভিনেতার বিপরীতে তানজিন তিশা

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৫, ০৪:২২
টলি সিনেমায় বলিউড অভিনেতার বিপরীতে তানজিন তিশা
ছবি: সংগৃহীত

জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন।

বিজ্ঞাপন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। তবে দেশের কোনো চলচ্চিত্রে নয়- তার বড় পর্দার যাত্রা শুরু হচ্ছে ভারতের প্রযোজনায় নির্মিত একটি  মাধ্যমে।

পশ্চিমবঙ্গের টালিউড ইন্ডাস্ট্রির রোমান্টিক ঘরানার সিনেমা ‘ভালোবাসার মরসুম’-এ অভিনয় করবেন তানজিন তিশা। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন বাংলাদেশের খায়রুল বাসার এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমন যোশি। এছাড়া টালিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

বিজ্ঞাপন

ছবিটি পরিচালনা করছেন এমএন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন।

বিজ্ঞাপন

চিত্রনাট্য অনুযায়ী, ছবিতে শারমন যোশিকে দেখা যাবে ‘প্রফেসর আবির’ চরিত্রে এবং তিশাকে দেখা যাবে কলেজ ছাত্রী ‘হিয়া’ চরিত্রে।

বিজ্ঞাপন

সিনেমার শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শুরুতে। দার্জিলিংয়ে হবে ছবির বেশিরভাগ দৃশ্যধারণ, আর কিছু দৃশ্য ধারণ করা হবে মুর্শিদাবাদে।

বিজ্ঞাপন

এ বিষয়ে তানজিন তিশা এখনো কোনো মন্তব্য করেননি। তবে খায়রুল বাসার বলেন, ‘সব অভিনেতারই বড় পর্দায় কাজের স্বপ্ন থাকে। চিত্রনাট্য পড়ে আমরা মনে হয়েছে এটি টালিউডে অভিষেকের জন্য দারুণ একটি কাজ হতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

ছবিটি প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের সরস্বতী পূজায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD