Logo

জুলাই সনদের খসড়া প্রস্তুত, আজই পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৫, ২১:৫০
জুলাই সনদের খসড়া প্রস্তুত, আজই পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত জুলাই সনদের খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বিজ্ঞাপন

বহুল আলোচিত জুলাই সনদের খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

সোমবার (২৮ জুলাই) দেশের সব রাজনৈতিক দলের কাছে এই খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, “জুলাই সনদের খসড়া তৈরি হয়েছে। সোমবারের (২৮ জুলাই) মধ্যে সেটি সবকটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো যদি দ্রুত মতামত দেয়, তাহলে সেগুলো খসড়ায় সন্নিবেশিত করা হবে।”

সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে তিনি বলেন, যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে, তাহলে আলোচনায় আনব, না হলে আনব না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেটা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে ভূমিকা–পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে।

বিজ্ঞাপন

অন্যদিকে আজ আবারো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

বিজ্ঞাপন

আজ আলোচনা হবে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে। এছাড়া আলোচনা হবে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও। দীর্ঘ এই আলোচনায় এখন পর্যন্ত ১২টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। 

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD