Logo

জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৫, ০৪:১৯
জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণের ক্ষোভের এক ঐতিহাসিক বিস্ফোরণ।

সোমবার (৪ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, “এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা সম্মিলিতভাবে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এই ঐতিহাসিক অর্জনের বর্ষপূর্তিতে আমি দেশের সকল মুক্তিকামী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব শহীদদের, যারা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আহত, পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সকল জুলাই যোদ্ধার অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।”

বিজ্ঞাপন

বাণীর শেষদিকে রাষ্ট্রপতি আহ্বান জানান, “একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে মূলোৎপাটন করতে হবে এবং জুলাইয়ের চেতনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”

তিনি উল্লেখ করেন, “জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপকভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মাধ্যমে অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যের নতুন বাংলাদেশ।”

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD