Logo

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে দোয়ার আয়োজন বিএনপির

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ০৩:৪৯
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে দোয়ার আয়োজন বিএনপির
ছবি: সংগৃহীত

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে দোয়ার আয়োজন বিএনপির

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আগামী শুক্রবার (১৫ আগস্ট) পালিত হবে।

এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার (১৩ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের এসব কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD