Logo

ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ০৪:৪০
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

তিন দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি কুয়ালালামপুর থেকে ঢাকা অভিমুখে রওনা দেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস দেশটি সফর করেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।

সফরের দ্বিতীয় দিনে তার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় হয়।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD