Logo

গণভোটে জামায়াতের ‘আধা প্রেম, আধা প্রতারণা’: সংসদে আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ২১:৪৪
গণভোটে জামায়াতের ‘আধা প্রেম, আধা প্রতারণা’: সংসদে আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে গণভোট প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, বিরোধী দল কেন সংস্কার চায় সেখানে (লিফলেট) কয়েকটি পয়েন্ট দিয়েছেন। এই পয়েন্টের মধ্যে কোথাও জুলাই সনদের কথা বলা নাই। এখানে বলেছেন, গণভোটের কথা ব্যাখ্যা করেছি। জুলাই সনদ থেকে গণভোটকে ডেভিয়েট (বিচ্যুত) করা হয়েছে। দ্যাট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্যাট ইজ এ ফ্রড অন দ্য ল।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ যেটা ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, লিফলেটে সেটির নাম-চিহ্ন নাই। গণভোটে জামায়াতে ইসলামীর অবস্থান আধা প্রেম, আধা প্রতারণা।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এটা (লিফলেট) পড়তে যেয়ে মনে হলো, ৩৩ এ পাসের একটা থিওরি আছে। এটা পড়তে যেয়ে মনে হলো আমি কি ৩৩ এ পাসের স্টেজে আছি।

বিজ্ঞাপন

তিনি ঐতিহাসিক একটি উদাহরণ টেনে বলেন, ৩৩ এ পাস এলো ১৮৫৪ সালে, এই উপমহাদেশে যখন ম্যাট্রিকুলেশনের পরীক্ষা শুরু হবে সেই সময়। তখন ব্রিটেনে পাসের মার্কস ছিল ৬৫ নম্বর। ব্রিটিশরা মনে করতেন, এই উপমহাদেশের মানুষ ব্রিটিশদের থেকে অর্ধেক বুদ্ধি ধারণ করেন। তাই উনারা সাড়ে ৩২ নাম্বারে পাসের মার্কস করলেন। ওখানে ছিল ৬৫, এখানে হলো সাড়ে ৩২। চার বছর পরে ১৯৬২ সালে এটা ৩৩ করা হলো।

মন্ত্রী অভিযোগ করে বলেন, আমার মনে হচ্ছে, উনারা এমনভাবে লিখেছেন আমি কি সেই ৩৩ এ পাসের মতন উনাদের থেকে এখনও অর্ধশিক্ষিত আছি? যেখানে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদের কোনও শব্দ নেই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD