Logo

জয়পুরহাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে জবাই করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৫, ২৪:৩৩
জয়পুরহাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে জবাই করে হত্যা
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে জবাই করে হত্যা

বিজ্ঞাপন

মামুনুর রশীদ পান্না, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদকে (৬৫) হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১৫ আগস্ট) ভোর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কলিঙ্গা দিগলগাড়ী মাঠে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবু সাঈদ উপজেলার বড়াইল ইউনিয়নের বেলগাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কলিঙ্গা গ্রামে নূর মোহাম্মদের ডিপ টিউবওয়েলে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্বপালন করে আসছেন আবু সাঈদ। শুক্রবার ভোর রাতেও নিয়ম মতো দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। 

স্থানীয়দের ধারণা পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়েছে।

বিজ্ঞাপন

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD