Logo

পুতিনের মাথার ওপর বি-২ বোমারু বিমান ওড়াল মার্কিন যুক্তরাষ্ট্র

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৫, ২৪:৩৭
পুতিনের মাথার ওপর বি-২ বোমারু বিমান ওড়াল মার্কিন যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

তিনি বিমানবন্দরে বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান

বিজ্ঞাপন

নিজেদের শক্তি প্রদর্শনে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার ওপর দিয়ে নিজেদের বি-২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যান পুতিন। তিনি বিমানবন্দরে বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান। এরপর দুজন একসঙ্গে এগিয়ে আসছিলেন। তখনই শক্তিশালী বি-২ বোমারু উড়ে যায়।

বিজ্ঞাপন

ওই সময় অনেকটা চমকে ওঠেন পুতিন। তিনি শব্দ শুনে আকাশের দিকে তাকান।

বিজ্ঞাপন

বি-২ বোমারু যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। এটি অন্যদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেদ করতে পারে। চলতি বছরের জুনে ইরানের ফর্দোসহ অন্যান্য পরমাণু কেন্দ্রে হামলায় যুক্তরাষ্ট্র এ বিমান ব্যবহার করে।

বিজ্ঞাপন

২২ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের ওপর হেঁটে একটি স্টেজের দিকে আসছেন। বি-২ বোমারুর সঙ্গে অন্য আরও যেসব বিমান উড়ে আসছে সেগুলো যাওয়ার সময় পুতিন উপরের দিকে ফিরে তাকান।

বিজ্ঞাপন

বি-২ বোমারুর একেকটির দাম ২ দশমিক ১ বিলিয়ন ডলার। এখন পর্যন্ত বিশ্বে বানানো সবচেয়ে দামি বিমান এটি।

বি-২ বোমারু বিমান আকাশেই জ্বালানি নিতে পারে। এরফলে এটি বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এটি সাধারণ ও পারমাণবিক উভয় অস্ত্র বহন করতে পারে। এটি একসঙ্গে ১৬টি বি৮৩ পারমাণবিক বোমা বহন করে উড়তে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত জুনে ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্র অন্তত ছয়টি বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে। যেগুলোর একেকটির ওজন ৩০ হাজার পাউন্ড।

বিমানটিতে দুজন পাইলট থাকলেও, এটির বেশিরভাগ কার্যকর্ম চলে স্বয়ংক্রিয়ভাবে। এতে করে পাইলটদের খুব বেশি চাপ নিতে হয় না।

বিজ্ঞাপন

এদিকে ট্রাম্প-পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৈঠকে বসলেও; বৈঠক শেষে এ ধরনের কোনো ঘোষণা আসেনি।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD