Logo

দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ভাইরাল

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ০৫:৩৬
দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ফের ভাইরাল হয়েছে দেবের একটি পুরোনো ভিডিও। সেখানে দেবকে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে রোমান্টিক ডান্সে।

বিজ্ঞাপন

টালিউডে দেব-শুভশ্রী জুটি নিয়ে এখন দারুণ আলোচনা চলছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখার পর ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। সিনেমা হলে হাউজফুল যাচ্ছে ছবি, আর দর্শকের ভালোবাসায় ভাসছে দেব-শুভশ্রী।

এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের ভাইরাল হয়েছে দেবের একটি পুরোনো ভিডিও। সেখানে দেবকে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে রোমান্টিক ডান্সে। দু’জনের সেই নাচে মুগ্ধ হয়েছিলেন উপস্থিত অতিথিরাও, যাদের মধ্যে ছিলেন মানামি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এটি কোনো সাম্প্রতিক ভিডিও নয়। প্রায় চার বছর আগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনালে সানি লিওন অংশ নেন। সেই সময় দেব ছিলেন বিচারকের আসনে। সেখানেই দু’জনকে একসঙ্গে নাচতে দেখা যায়, যা আবারও নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ মুক্তির পর বক্স অফিসে সাফল্যের ঝড় তুলেছে। অন্যদিকে পূজায় মুক্তি পেতে যাচ্ছে দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’, যার টিজার ইতোমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD