নারী কখনো পুরুষের শক্তির সঙ্গে পারবে না: ইমন চক্রবর্তী

নে অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয়, সেটি একটা পুরুষকে যেতে হয় না।
বিজ্ঞাপন
কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী কণ্ঠের জাদুতে বহুদিন ধরেই শ্রোতাদের মন জয় করে চলেছেন। একক গান থেকে সিনেমার প্লেব্যাক সব জায়গাতেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন।
বিজ্ঞাপন
জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’তেও শেষ সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল ইমন চক্রবর্তীকে। সব মিলিয়ে তিনি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিয়ে চলেছেন। অথচ তিনি নিজেই এবার উল্টো কথা বললেন, একটা পুরুষের শক্তির কাছে নারী কখনো পারবে না। হঠাৎ কেন এমন কথা বললেন এ সংগীতশিল্পী?
বিজ্ঞাপন
‘লেটস টক উইথ মেখলা’ নামে মেখলা দাসগুপ্তের একটি পডকাস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেছেন। ইমন চক্রবর্তী বলেন, মেয়েরা সত্যি সত্যি পুরুষের মতো পরিশ্রম করতে পারে না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কারণ তাদের মধ্য দিয়ে প্রতিটা মাসে যা যা হরমোনাল চেঞ্জস হয়, তাকে যে শারীরিক শ্রমের মধ্য দিয়ে যেতে হয়। মানে অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয়, সেটি একটা পুরুষকে যেতে হয় না। সেই জায়গায় আমরা কখনো সমান নই।
বিজ্ঞাপন
এ সংগীতশিল্পী বলেন, একটা পুরুষের শক্তির কাছে একটা নারী কখনো পারবে না। নারীদের এটা হলো প্রথম লড়াইয়ের জায়গা আমার নিজেকে প্রমাণ করতে হবে যে, আমি তোমার সমান। আমাকে তোমায় প্রমাণ করতে হবে কেন? আমি যেমন আমি তেমন। তুমি আমাকে কীভাবে দেখছো তার ওপর আমি নির্ভর করছি না। আমি এটা সব সময় মনে করি।
জনপ্রিয় এ সংগীতশিল্পীর কথায় এক নেটিজেন লিখেছেন, কেউ বুঝবে না এটা, আর সে জন্যই আপনি এত সাফল্য পেয়েছেন।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








