Logo

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম হাসপাতালে

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ২০:৪১
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম হাসপাতালে
ছবি: সংগৃহীত

পরে ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় আবদুস সালামের ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, গত সপ্তাহে উত্তরাঞ্চলের রাজশাহী মহানগর এবং নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চলাকালে হালকা ঠান্ডা অনুভব করেন। এরপর থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার বিকেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রচুর পরিশ্রমের ফলে পর্যাপ্ত ঘুমের অভাব এবং আবহাওয়া পরিবর্তনজনিত কারণে আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন। পরে ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাক্তার বেশ কিছু টেস্ট দিয়েছেন। পরিবারের সদস্য ছাড়া তার সঙ্গে কাউকে সাক্ষাৎ না করার জন্য চিকিৎসকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা বলেন, আমরা পরিবারের পক্ষ থেকে আবদুস সালামের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD