Logo

চীন সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, সঙ্গী হচ্ছেন যারা

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ২৩:৪৬
চীন সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, সঙ্গী হচ্ছেন যারা
ছবি: সংগৃহীত

দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন

বিজ্ঞাপন

চীন সরকারের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী ২৬ আগস্ট চীন সফরে রওনা দেবে। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) এনসিপির আট সদস্যের এই প্রতিনিধিদলটি ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেবে। পরে   শনিবার (৩০ আগস্ট) তারা দেশে ফিরবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তারা হলেন— দলটির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

এর আগে, গত ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। তার পূর্বে জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফরে যায়।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD