শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেই রকম।
বিজ্ঞাপন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেই রকম।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পিআর পদ্ধতির সমালোচনা করে রিজভী বলেন, এই পদ্ধতিতে সাধারণ মানুষের সুখ-দুঃখ বা আনন্দ-বেদনায় পাশে থাকা লোক বাছাই করার সুযোগ নেই। ভোট দিলে দলের প্রতীক অনুযায়ী নির্বাচন হয়, ফলে দল নিজেই প্রতিনিধি বাছাই করে। এর ফলে অনেক অনৈতিক এবং রাজনীতিবিরোধী ঘটনা ঘটতে পারে, রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, হঠাৎ করে কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে, কিন্তু সাধারণ মানুষ এর গুরুত্ব বুঝতে পারবে না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রিজভী বলেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয়। বরং প্রয়োজনীয় সংস্কার করলে নির্বাচনে অংশ নেবে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা কেউ করলে সেটি অগ্রহণযোগ্য।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া।
বিজ্ঞাপন
এএস








