Logo

ফজলুর রহমানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : সাইফুল হক

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ০২:৪৬
ফজলুর রহমানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : সাইফুল হক
ছবি: সংগৃহীত

ফজলুর রহমানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : সাইফুল হক

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক সাইফুল হক বিএনপি নেতা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছেন। 

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ তরুণ-শ্রমিকদের আত্মদানকে ছোট করা বা হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাইফুল হক সতর্ক করেছেন, সহিংসতা চলতে থাকলে আগামী নির্বাচনের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে।

তিনি সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, মতপ্রকাশের বিপরীতে পাল্টা মতপ্রকাশ হতে পারে, কিন্তু সহিংসতার পথ নেওয়া যাবে না।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD