প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আলোচনার আয়োজন করা হয়।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টার পর জামায়াতের একটি প্রতিনিধিদল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিনিধিদলে রয়েছেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জামায়াতের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ৭টা ৩০ মিনিটে বিএনপির সঙ্গেও এসব বিষয়ে আলোচনা হবে।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








