Logo

আলিয়া-দীপিকাকে নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব!

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:২৪
আলিয়া-দীপিকাকে নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব!
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার লেভিস-এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে

বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার লেভিস-এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে এই দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন।

এই খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় দীপিকার ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন। তারা অভিযোগ করেছেন, আলিয়া দীপিকার জায়গা দখল করেছেন। কেউ বলছেন, আলিয়া সব জায়গায় ঢুকতে চায়। আবার কেউ দীপিকাকে ফেরত আনতে চাইছেন। অন্যদিকে আলিয়ার ভক্তরা এটিকে তার সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ পর্যন্ত দীপিকা বা আলিয়া কেউই এ নিয়ে মন্তব্য করেননি।

সাম্প্রতিক সময়ে আলিয়াকে দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে। সামনে তিনি অভিনয় করবেন যশরাজ ফিল্মসের স্পাই মুভি ‘আলফা’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD