Logo

বাংলাদেশ সরকারকে টাইটানিকের নায়কের অভিনন্দন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
বাংলাদেশ সরকারকে টাইটানিকের নায়কের অভিনন্দন
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল গড়ে তোলায় বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী এবং এনজিওগুলোকে অভিনন্দ...

বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক: দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল গড়ে তোলায় বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী এবং এনজিওগুলোকে অভিনন্দন জানিয়েছেন হলিউড অভিনেতা ও প্রযোজক লিওনার্দো ডিক্যাপ্রিও।

শুক্রবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় সেন্টমার্টিনের দৃষ্টিনন্দন একটি ছবি শেয়ার করে ৪৭ বছর বয়সী এই আমেরিকান তারকা লিখেছেন, ‘সেন্টমার্টিন দ্বীপের চারপাশে নতুন প্রতিষ্ঠিত সামুদ্রিক সুরক্ষিত অঞ্চলের জন্য বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী এবং এনজিওগুলোকে অভিনন্দন, যা জীববৈচিত্র্যের একটি অসাধারণ পরিমণ্ডলকে রক্ষা করবে এবং বাংলাদেশের একমাত্র প্রবাল প্রাচীরের জন্য প্রাকৃতিক আবাসস্থল জোগান দেবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার সম্প্রতি সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে ‘সেন্টমার্টিন সামুদ্রিক সুরক্ষিত অঞ্চল ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

এর ফলে জাহাজের অনিয়ন্ত্রিত চলাচল, অতিরিক্ত মাছ ধরা, বর্জ্য ও রাসায়নিক পদার্থের ডাম্পিং এবং প্রবাল প্রাচীর ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর সবকিছু রোধ করা হবে।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD