Logo

পাঁচ দিনে দেশে প্রবাসী আয় ৫ হাজার কোটি টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ২০:৪৭
পাঁচ দিনে দেশে প্রবাসী আয় ৫ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই রেমিট্যান্স প্রবাহে নতুন গতি লক্ষ্য করা গেছে। এই সময়ের মধ্যে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ১৪৮ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত) মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৮০০ কোটি ৮০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৯৬ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ, আগের বছরের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৯ শতাংশ।

বিজ্ঞাপন

এর আগে, চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

গত অর্থবছর (২০২৪-২৫) শেষে বাংলাদেশে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড। এর আগের অর্থবছর ২০২৩-২৪ এ রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

অর্থনীতিবিদরা বলছেন, স্থিতিশীল বিনিময় হার এবং হুন্ডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কারণে প্রবাসী আয় বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিছুটা শক্তিশালী হচ্ছে বলে তারা মনে করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD