Logo

৫ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১৫
৫ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের সোনার বাজারে অস্থিরতা যেন থামছেই না। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে গিয়ে নতুন নির্ধারিত দাম ১২ ঘণ্টাও স্থায়ী হচ্ছে না। এরই ধারাবাহিকতায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালেই এক দফা মূল্য সমন্বয়ের পর বিকেলে পুনরায় দাম পরিবর্তন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। সকাল ১০টা ৪৫ মিনিটে ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আরও এক দফা সমন্বয়ে আবার দাম হ্রাস করা হয়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

বিজ্ঞাপন

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা)–র দাম কমায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী: ২২ ক্যারেট প্রতি ভরি: ২,৪৫,৭৬০ টাকা; ২১ ক্যারেট প্রতি ভরি: ২,৩৪,৫৬৩ টাকা; ১৮ ক্যারেট প্রতি ভরি: ২,০১,০৮৭ টাকা; সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি: ১,৬৪,৫২১ টাকা।

বিজ্ঞাপন

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD