Logo

সকালে আবার বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৫,৪২৪ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪
সকালে আবার বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৫,৪২৪ টাকা
ছবি: সংগৃহীত

দেশের সোনার বাজারে দামের অস্থিরতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব এবারও পড়েছে স্থানীয় বাজারে। সোমবার দফায় দফায় দাম কমানোর পর মঙ্গলবার সকালে আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞাপন

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়, যা সোমবার বিকেলে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করে। জানানো হয়, ওই সময় থেকেই সংশোধিত মূল্য কার্যকর হয়েছে। সংগঠনটির ভাষ্য, তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণেই স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দর অনুযায়ী— ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা; ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা; সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা

তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে— ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৬ টাকা; ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা; ১৮ ক্যারেট ৫ হাজার ২০২ টাকা; সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকা।

বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য। পরে টানা কয়েক দফায় দাম কমানো হলেও বাজারে অস্থিরতা কাটেনি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD