সোনার বাজারে ফের বড় দরপতন: ভরিতে কত কমল?

সাম্প্রতিক বড় ধরনের পতনের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস মিললেও তা স্থায়ী হয়নি। মাত্র দুই দিনের ব্যবধানে দেশের সোনার বাজারে আবারও উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশের বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এদিন সকাল ১০টার দিকে নতুন মূল্য সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশোধিত দর অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
বিজ্ঞাপন
বাজুসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।
এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুই দফায় সোনার দাম ভরি প্রতি মোট ১৬ হাজার ৩৩০ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। একই সময়ে ২১ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এলপিজি গ্যাস নিয়ে সুখবর দিলো সরকার
ওই দামেই গত বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বাজারে সোনা বিক্রি হয়েছে।
চলতি বছরের প্রথম ৩৭ দিনে এ নিয়ে মোট ২৫ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৯ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
বিজ্ঞাপন
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংস্থার নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।








