Logo

বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির লক্ষ্য বাড়াল বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৪
বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির লক্ষ্য বাড়াল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধ (জানুয়ারি থেকে জুন পর্যন্ত) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূর্বের ৮ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ডিসেম্বর পর্যন্ত লক্ষ্য ছিল ৭.২০ শতাংশ, কিন্তু বাস্তবায়ন মাত্র ৬.১০ শতাংশে সীমিত ছিল। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ঋণ প্রবাহ কম ছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান মুদ্রানীতি উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

নতুন নীতিতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে ২১.৬০ শতাংশ। এর আগে লক্ষ্য ছিল ২০.৫০ শতাংশ। কিন্তু বাস্তবে সরকারি ঋণ প্রবৃদ্ধি এ সময়ে ২৮.৯০ শতাংশ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সরকার বেশি ঋণ নিলে স্বাভাবিকভাবেই বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যায়। ঋণ বণ্টনে কিছু সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না বাড়ায় সরকারের পক্ষেও বিকল্প খুব বেশি নেই।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, নতুন মুদ্রানীতি বাস্তবায়নের মাধ্যমে ঋণবাজারে সামঞ্জস্য এবং বেসরকারি খাতের জন্য পর্যাপ্ত ঋণ প্রবাহ নিশ্চিত করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, বেসরকারি খাতের ঋণ বৃদ্ধির এই লক্ষ্য অর্থনীতিতে বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD