সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর

গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই তিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক কার্যালয় ত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংক ত্যাগের সময় ড. আহসান জানান, “আমি পদত্যাগ করিনি, তবে খবরের শুনেছি।” তার বাইরে আর কোনো মন্তব্য তিনি করেননি।
সূত্র জানায়, সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ বিভিন্ন মিডিয়ায় তার অপসারণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনো প্রকাশ্য আলাপ না করেই অফিস ত্যাগ করেন। এই আকস্মিক প্রস্থান ব্যাংকের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ড. আহসানকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভোক্তা পর্যায়ে দাম কমল এলপি গ্যাসের
মোস্তাকুর রহমান বাংলাদেশের পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমর সদস্য ও হিরা সোয়েটারের মালিক।
বিজ্ঞাপন
তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা বাংলাদেশ ব্যাংকের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে গভর্নরের পদ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।
এদিকে গভর্নরের ঘনিষ্ঠ মহল থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি স্পষ্ট করতে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আর্থিক খাত সংশ্লিষ্টরা।








