Logo

নতুন সরকার ক্ষমতায়, পরিবর্তন আসাটা স্বাভাবিক: অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৮
নতুন সরকার ক্ষমতায়, পরিবর্তন আসাটা স্বাভাবিক: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এলে বিভিন্ন জায়গায় পরিবর্তন আসাটা স্বাভাবিক।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।

বিজ্ঞাপন

এর আগে একই দিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন? বিশেষ কোনো কারণ আছে কি না?’—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে অর্থমন্ত্রী বলেন, এর বিশেষ কোনো কারণ নেই। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড. আহসান এইচ মনসুর। নতুন নিয়োগের মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তন এলো।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD