ঈদের আগে আবার কমল সোনার দাম

ঈদকে সামনে রেখে দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমায় এই সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়।
আরও পড়ুন: ছুটির দিনেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা
বিজ্ঞাপন
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট ছাড়াও ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৪ মার্চও সোনার দাম কমানো হয়েছিল, তখন প্রতি ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে।








