Logo

এলপি গ্যাসের নতুন দাম কার্যকর, বাড়ল ৩৮৭ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৫:৩৯
এলপি গ্যাসের নতুন দাম কার্যকর, বাড়ল ৩৮৭ টাকা
ছবি: সংগৃহীত

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, ঘোষিত নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

নতুন নির্ধারিত দরের ফলে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য পূর্বের ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে ১ হাজার ৭২৮ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ৬১.৮৩ টাকা থেকে উল্লেখযোগ্য হারে বেশি।

বিজ্ঞাপন

এর আগে মার্চ মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিল ১ হাজার ৩৪১ টাকা এবং অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১.৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি সাধারণত আন্তর্জাতিক বাজারে এলপিজি ও প্রোপেনের মূল্য, ডলারের বিনিময় হার এবং আমদানি ব্যয়ের পরিবর্তন বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপি গ্যাসের ভোক্তা মূল্য সমন্বয় করে থাকে। সেই ধারাবাহিকতায় এপ্রিল মাসের জন্য এ নতুন মূল্য ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন দামের ফলে এলপি গ্যাস ব্যবহারকারী ভোক্তাদের ব্যয় কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাসাবাড়ি ও যানবাহনে অটোগ্যাস ব্যবহারকারীদের ওপর এর প্রভাব পড়তে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD