Logo

এনআরবিসি ব্যাংকের খুলনা জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১৫:১২
এনআরবিসি ব্যাংকের খুলনা জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

এনআরবিসি ব্যাংকের খুলনা জোনের টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) যশোরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। সভায় সভাপতিত্ব করেন খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম। সভায় খুলনা অঞ্চলের সকল শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ এনআরবিসি ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমানতকারীদের আমানত সব সময় নিরাপদ এবং ব্যাংকের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব সকল কর্মকর্তা-কর্মচারীর।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ব্যাংকের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ফরেনসিক অডিট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একটি টেকসই ব্যাংক গড়ে তুলতে সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক বর্তমানে বিভিন্ন সূচকে সমসাময়িক ব্যাংকগুলোর তুলনায় শীর্ষ অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে ব্যাংকের পারফর্মিং অ্যাসেট, অপারেটিং ইনকাম ও অপারেটিং প্রফিট ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করছে।

তিনি আরও বলেন, সম্ভাবনার বিবেচনায় ব্যাংকটির আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এজন্য ঋণ বিতরণ বৃদ্ধি, ঋণ আদায়ে তদারকি জোরদার এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবা, বিশেষ করে নতুন ই-লোন সংক্রান্ত সেবা এবং রেমিটেন্স সেবার প্রসার ঘটানোর ওপরও গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান বলেন, খুলনা অঞ্চলের শাখা ও উপশাখাগুলোতে বিনা সুদ ও স্বল্প সুদের আমানত বৃদ্ধির উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ক্ষুদ্র ও রিটেইল আমানতের ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ আদায় নিশ্চিত করে ব্যাংকের মুনাফা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, গুণগত অর্থায়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি এনআরবিসি ব্যাংককে একটি টেকসই আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর কৌশল বাস্তবায়ন করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD