Logo

রূপচর্চা ও কফিতে ব্যয় কমবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৭:৫৪
রূপচর্চা ও কফিতে ব্যয় কমবে
ফাইল ছবি।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্কিন কেয়ার ও বিউটি পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্য উৎপাদন ব্যয় কমার পাশাপাশি ভোক্তা পর্যায়েও দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশে কাঁচামাল আমদানির ওপর আরোপিত নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাবও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্য উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবগুলোর কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানের জন্য এই শিল্পের ২টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

বিজ্ঞাপন

স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশের লক্ষ্যে কাঁচামাল হিসেবে কফি এক্সট্র্যাক্ট, এসেন্স ও প্রিপারেশন বাল্কে আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD