Logo

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় ঝুঁকি তৈরি করতে পারে: দেবপ্রিয় ভট্টাচার্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ২০:০৪
ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় ঝুঁকি তৈরি করতে পারে: দেবপ্রিয় ভট্টাচার্য
ছবি: সংগৃহীত

ঋণনির্ভর বাজেট ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করতে পারে। তার মতে, বাজেটের সাফল্য অনেকটাই নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।

তিনি আরও বলেন, বাজেটে উদারীকরণ, মানবিক অর্থনীতি গঠন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি যুব সমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন বরাদ্দও রয়েছে।

বিজ্ঞাপন

তবে এসব নীতিগত কাঠামো বাস্তবায়নের জন্য যে আর্থিক ভিত্তি প্রয়োজন, তা যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেন তিনি।

অর্থনীতিবিদ এই অর্থনীতিবিদ বলেন, সরকারের সংস্কার কর্মসূচি ও নীতিগত লক্ষ্য বাস্তবায়নে আর্থিক কাঠামো এখনও দুর্বল। বিশেষ করে বড় অঙ্কের থোক বরাদ্দ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

তার মতে, সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD