Logo

বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই, ২০২৬, ১৭:৩৩
বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান
ছবি: সংগৃহীত

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং ‘বাংলা কিউআর’ ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে প্রচারাভিযান শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) ঢাকার মতিঝিল এলাকায় আয়োজিত এক র‌্যালির মাধ্যমে এ প্রচারাভিযানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রচারাভিযানের উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

র‌্যালি শেষে স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটালভাবে মূল্য গ্রহণের সুবিধার্থে ‘বাংলা কিউআর’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের অংশ হিসেবে চালু হওয়া ‘বাংলা কিউআর’ ক্যাশলেস ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করেছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এনআরবিসি ব্যাংকের প্ল্যানেট অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা সহজেই বাংলা কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারেন। একই সঙ্গে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন দোকান ও শপিংমলে বাংলা কিউআর সেবা পৌঁছে দিচ্ছে এনআরবিসি ব্যাংক, যাতে ব্যবসায়ীরা সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD