কাঁচা মরিচ-টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে প্রযোজ্য শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বাজারে এসব নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষায় সরকার বিভিন্ন সময়ে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিয়ে থাকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কাঁচা মরিচ ও টমেটো দেশে বহুল ব্যবহৃত কৃষিপণ্য। তবে মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় এসব পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়।
এ পরিস্থিতিতে বাজারে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে প্রযোজ্য শুল্ক-কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বর্তমানে এসব পণ্যের আমদানিতে মোট করভার ৬১ শতাংশ। প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে তা কমিয়ে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরবর্তী মাসে ৩১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রিসভার বৈঠকে শুল্ক-কর কমানোর এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।








