অগ্রণী ব্যাংকের এমডি আনোয়ারুলের চুক্তির মেয়াদ বাতিল

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত ব্যাংক-১ শাখা থেকে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময় বাতিলের বিষয়ে সরকারের অবস্থান জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়, অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ/সম্মতি জ্ঞাপন করা হলো। ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।








