Logo

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০২
আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। বুধবার দাম কমানোর পর সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়। এরপর নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজও একই দরে সোনা কেনাবেচা হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ২০ হাজার ৬৫ টাকা। সে হিসাবে এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম দাম ১৩ হাজার ৪৮৫ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও আগের তুলনায় কমেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাজুসের নির্দেশনা অনুযায়ী, ঘোষিত সোনার দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা, কাজের ধরন ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কমবেশি হতে পারে।

ফলে ক্রেতাকে গহনা কেনার সময় শুধু ঘোষিত সোনার মূল্যের হিসাব করলেই হবে না; এর সঙ্গে ভ্যাট ও প্রযোজ্য মজুরিও যুক্ত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD