Logo

বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১৯
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত
ছবি: সংগৃহীত

বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনায় একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ব্যবসায়ী নেতারা বেকারি পণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে সম্মতি দেন।

সভায় জানানো হয়, ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, একই সঙ্গে জনস্বার্থ ও ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয় পর্যালোচনায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর বেকারি পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দেয় বেকারি মালিক সমিতি। কেক, রুটি ও বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা জানানো হয়।

বেকারি মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছিল, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বেকারি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD