বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে ঢাকায় চালু হলো জাপান ডেস্ক

বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে রাজধানীতে ‘জাপান ডেস্ক’ চালু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ডেস্কটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জাপান দূতাবাস, জেট্রো ঢাকা, টয়োটা সুশো, টেইজিন ফ্রন্টিয়ার, মারুবেনি, ইতোচু করপোরেশন এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, নতুন এই ডেস্ক বাংলাদেশ ও জাপানের বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। পাশাপাশি টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, প্রচলিত বাজারের পাশাপাশি নতুন বাজারে রপ্তানি বাড়ানো জরুরি। বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য জাপানের বাজারকে সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, সেই সম্ভাবনা কাজে লাগাতেই জাপান ডেস্ক চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি আরও বলেন, জাপানের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে দ্রুত সরবরাহ বা ‘লিড টাইম’ অন্যতম বড় চ্যালেঞ্জ।
বিজ্ঞাপন
বিজিএমইএর তথ্য অনুযায়ী, জাপান ডেস্ক জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ছোট ও মাঝারি অর্ডার ব্যবস্থাপনা, জাপানি বিনিয়োগে সহায়তা এবং বাংলাদেশ-জাপান তৈরি পোশাক খাতের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারে ডেস্কটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর এবং নেটওয়ার্কিং সেশনও অনুষ্ঠিত হয়।








