Logo

এসএসসির ফল প্রকাশ ২৮ নভেম্বর

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২২, ১২:০৩
এসএসসির ফল প্রকাশ ২৮ নভেম্বর
ছবি: সংগৃহীত

সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিতে পারবেন। এজন্যই সেদিন ফল প্রকাশ করা হবে ফলাফল সম্পূর্ণ প্রস্তুত আছে

বিজ্ঞাপন

আগামী ২৮ নভেম্বর চলতি বছরের এসএসসি ও সমামন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 

আজ সোমবার (২১ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, মাউশি চেয়ারম্যান তপন কুমার সরকার। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিতে পারবেন। এজন্যই সেদিন ফল প্রকাশ করা হবে। ফলাফল সম্পূর্ণ প্রস্তুত আছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD