Logo

ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মে, ২০২৬, ১৮:২৮
ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টার ও টিচিং ইউনিভার্সিটি হিসেবে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার এই মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো নতুন জ্ঞান সৃষ্টি করা এবং তা সমাজে ছড়িয়ে দেওয়া। কিন্তু তার মতে, দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে “কোচিং সেন্টারের” মতো আচরণ করছে।

তিনি দাবি করেন, গবেষণার দিক থেকে দেশের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে এগিয়ে আছে। এ প্রসঙ্গে তিনি ব্র্যাক ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি–এর নাম উল্লেখ করেন।

বিজ্ঞাপন

ববি হাজ্জাজ আরও বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক গবেষণাপত্রে নকলের অভিযোগ রয়েছে এবং কিছু ক্ষেত্রে নিম্নমানের প্রকাশনার ঘটনাও ঘটেছে বলে তার দাবি।

তবে সমালোচনার পাশাপাশি তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এটিকে আরও উন্নত করে আন্তর্জাতিক মানের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD