Logo

এসএসসির ফল: দেখে নিন কোন বোর্ডে পাসের হার কত

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২২, ১৩:১৮
এসএসসির ফল: দেখে নিন কোন বোর্ডে পাসের হার কত
ছবি: সংগৃহীত

বেলা ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করেন

বিজ্ঞাপন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

আজ সোমবার (২৮ নভেম্বর) বেলা ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করেন৷

বিজ্ঞাপন

বোর্ডভিত্তিক পাসের হার-

বিজ্ঞাপন

ঢাকা শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ, মেয়েদের ৯০ দশমিক ৪৫ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৯০ দশমিক ০৩ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ, মেয়েদের ৮৬ দশমিক ১৭ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ।

বিজ্ঞাপন

কুমিল্লা শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৫৬ শতাংশ, মেয়েদের ৯১ দশমিক ০৬ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।

বিজ্ঞাপন

যশোর শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৪৩ শতাংশ, মেয়েদের ৯৫ দশমিক ৯২ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ, মেয়েদের ৮৭ দশমিক ৬৯ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

বিজ্ঞাপন

সিলেট শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭১ শতাংশ, মেয়েদের ৭৮ দশমিক ৯০ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।

বিজ্ঞাপন

বরিশাল শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ, মেয়েদের ৯১ দশমিক ১৬ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ, মেয়েদের ৮১ দশমিক ৫৫ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ।

বিজ্ঞাপন

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ, মেয়েদের ৮৮ দশমিক ৯৫ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ।

বিজ্ঞাপন

মাদরাসা শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। এর মাঝে ছাত্র ৮২ দশমিক ১২ এবং ছাত্রী ৮২ দশমিক ৩২ শতাংশ৷

কারিগরি শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। এর মাঝে ছাত্র ৮৮ দশমিক ৮৪ শতাংশ এবং ছাত্রী ৯১ দশমিক ৮০ শতাংশ৷

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD