Logo

শূন্য পাস করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৩, ১০:২১
শূন্য পাস করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষায় শূন্য ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষায় শূন্য ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় শূন্য ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো থেকে সংগ্রহ করা হয়েছে।  

বিজ্ঞাপন

এসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য হওয়ার কারণ কী, কী ধরনের সহযোগিতা দিলে এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবে, তা নিরূপণ করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া ও প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।  

এর অনুলিপি বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD