Logo

প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৪:৫৪
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করেছে সরকার। শিক্ষার্থীদের আরাম, ব্যবহারিক সুবিধা এবং একরূপতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে এসব ইউনিফর্ম বিনামূল্যে বিতরণ করা হবে। প্রকল্পটির কার্যকারিতা ও সফলতা মূল্যায়নের পর পর্যায়ক্রমে সারা দেশে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদান দিতে সম্মত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় আরও জানানো হয়, শিক্ষার্থীদের জন্য ইউনিফর্মের পাশাপাশি ব্যাগ ও জুতা সরবরাহে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ এবং সমান সুযোগভিত্তিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD