Logo

একই বিষয়ে বার বার পরীক্ষা হওয়া উচিত না: শিক্ষামন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১৩:৫২
একই বিষয়ে বার বার পরীক্ষা হওয়া উচিত না: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শ্ববিদ্যালয়ে যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে, সেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা এবারও হবে।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একই বিষয়ে বার বার পরীক্ষা হওয়া উচিত না। যেমন ভর্তি পরীক্ষায় বাংলা, গণিত বা ইংরেজি বিষয়ে নির্দিষ্ট নম্বরে পরীক্ষা হওয়া উচিত। আমরা চাই একটাই পরীক্ষা হোক। যতদিন না হয় ততদিন চলমান গুচ্ছ পরীক্ষাটা আরও কীভাবে ভালো করা যায় তার জন্য কাজ করতে হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে  এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

বিজ্ঞাপন

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে, সেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা এবারও হবে। তবে আমি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবো যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সে সিলেবাসে পরীক্ষা নেওয়া হোক। 

বিজ্ঞাপন

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,  কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD