Logo

পাস করেছেন নবজাতক কোলে নিয়ে পরীক্ষা দেওয়া সেই মা

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৩
পাস করেছেন নবজাতক কোলে নিয়ে পরীক্ষা দেওয়া সেই মা
ছবি: সংগৃহীত

জীবনযুদ্ধে হার না মানা অদম্য নারী H.S.C পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে, আমরা সকলেই যদি নারীদের প্রতি সহানুভূতিশীল-সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে জয়িতারা (নারীরা) অনেক দূর এগিয়ে যাবে

বিজ্ঞাপন

এইচএসসি পাস করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দেওয়া সেই তানিয়া। তিনি জিপিএ-৪ পেয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত তার ফেসবুক পোস্টের মাধ্যমে তানিয়ার ফলাফল নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তানিয়া সুলতানা দিপা পাকুন্দিয়া সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

স্বপন কুমার দত্ত পোস্টে লিখেছেন, ‘সেই আলোচিত দুই দিনের বাচ্চা নিয়ে জীবনযুদ্ধে হার না মানা অদম্য নারী H.S.C পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে, আমরা সকলেই যদি নারীদের প্রতি সহানুভূতিশীল-সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে জয়িতারা (নারীরা) অনেক দূর এগিয়ে যাবে।’

জানা গেছে, তানিয়া গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় দুই দিনের নবজাতককে কোলে নিয়ে অংশ নেন। তার পরীক্ষার কেন্দ্রছিল পাকুন্দিয়া আদর্শ মহিলা মহাবিদ্যালয়।

বিজ্ঞাপন

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত জানান, তানিয়া পরীক্ষা শুরুর কয়েক মিনিট পর দুই দিনের বাচ্চা কোলে নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়েছিলনে। ওই সময় তার শিশুটিকে কলেজের স্টাফদের হেফাজতে রেখে তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। তানিয়া ভালো ফলাফল করেছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD