Logo

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন ক্লাস: শিক্ষামন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৩:১৪
নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন ক্লাস: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

এই নতুন শিক্ষা কার্যক্রম প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে তা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের নতুন শিক্ষাক্রমে ৫ দিন শ্রেণিকক্ষে পাঠদান দেওয়া হবে। নতুন শিক্ষা কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এটি অনুমোদিত।'

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)  সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, এই নতুন শিক্ষা কার্যক্রম প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত। গত বছর পর্যন্ত শিক্ষাক্রমে ছিল ছয় দিন ক্লাস। বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষাক্রম পাঁচ দিন করা হলেও নতুন বছরে শিক্ষা কার্যক্রম পাঁচ দিনই থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কারিগরি বিভাগে তার আগের ১০ বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। সবসময়ই কোনো কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন, কাজেই কিছু কিছু পদ শূন্য হয়, আবার সেই চাহিদা দিয়ে আমরা সেগুলো নিয়োগ করি। এ নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তা নয়। এ মুহূর্তে আমাদের কোনো শিক্ষক সংকট নেই। কোথাও শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD