Logo

১৭ তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪০
১৭ তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

কৃতকার্য প্রার্থীদের টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে

বিজ্ঞাপন

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন ও কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় সার্বিক পাসের হার ২৪.৮৯ শতাংশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করে এনটিআরসিএ।

বিজ্ঞাপন

কৃতকার্য প্রার্থীদের টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রকাশিত ফলে দেখা যায়, প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩ লাখ ০২ হাজার, ৪২২ জন ও কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ২ লাখ ১৫ হাজার ৮৭৯ জন।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর সকাল ১০টায় স্কুল পর্যায়ে এবং ৩১ ডিসেম্বর একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD