৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

পরিবর্তিত বিজ্ঞপ্তি অনুায়ী আগামী ৩ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করে ২২ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আরও জানানো হয়েছে, ৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯-এর সাধারণ এবং কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি আংশিক সংশোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
পরিবর্তিত বিজ্ঞপ্তি অনুায়ী আগামী ৩ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ১২ জুন পর্যন্ত। আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষার জন্য কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্রটি সংগ্রহ করে নিতে হবে পরীক্ষার্থীদের।
জেবি/এসবি








