জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা

সারা দেশে ৩২৪টি কেন্দ্রে অনার্স অধিভুক্ত ৭৯৭টি কলেজের প্রায় ২ লাখ ৫৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে
বিজ্ঞাপন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা আগামী ১৮ জুন (রবিবার) থেকে শুরু হবে।
পরিবর্তিত সময়সূচি ও তারিখ অনুযায়ী দুপুর দেড়টা থেকে এ পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষায় সারা দেশে ৩২৪টি কেন্দ্রে অনার্স অধিভুক্ত ৭৯৭টি কলেজের প্রায় ২ লাখ ৫৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
বিজ্ঞাপন
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/






