Logo

২০২৪ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৩, ২০:৫৩
২০২৪ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পরীক্ষা হবে এপ্রিল মাসে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, “করোনার মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আশা করি, আগামী বছর থেকে এগুলো ঠিক হয়ে যাবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আগামী বছর আমরা চেষ্টা করব এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষায় এপ্রিল মাসে নিতে। সে অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD