Logo

৪৩তম বিসিএস মৌখিক পরীক্ষা কবে, জানাল পিএসসি

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৩, ০৬:২২
৪৩তম বিসিএস মৌখিক পরীক্ষা কবে, জানাল পিএসসি
ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞাপন

৪৩তম বিসিএসে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা  আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই দৈনিক পত্রিকা, পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

সোমবার (২০ আগস্ট)  সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ঢাকার শেরে বাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের এই মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর শেষ হবে।

বিজ্ঞাপন

৯ হাজার ৮৪১ জন প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করে একদিন আগেই ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করে পিএসসি।

বিজ্ঞাপন

বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিট ক্যাডারে ৩৫, তথ্য ক্যাডারে ২২, ট্যাক্স ক্যাডারে ১৯, কাস্টমস ক্যাডারে ১৪ ও সমবায় ক্যাডারে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সারা দেশের কেন্দ্রগুলোতে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিল ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD