Logo

যেদিন জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫২
যেদিন জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল
ছবি: সংগৃহীত

এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করব

বিজ্ঞাপন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।

রবিবার (৩ ডিসেম্বর) এ প্রক্রিয়া শেষে বোর্ডগুলোর যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। নিয়ম অনুযাসারে, “এক মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হবে।”

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, “এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করব।”

বিজ্ঞাপন

এর আগে গেল ২৭ নভেম্বর ফল পুনঃনিরীক্ষা বা উত্তরপত্র চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নেওয়া হয়। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদনে ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবার  ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। জিপিএ- ৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD